| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিক শিক্ষার্থীরা পাচ্ছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 640 বার পঠিত
প্রাথমিক শিক্ষার্থীরা পাচ্ছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ

জুলাই মাস থেকে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, এই কার্যক্রমটি প্রথমে পাইলট আকারে শুরু করা হবে। প্রাথমিকভাবে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে উদ্যোগটি চালু হবে এবং প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এসব সামগ্রী দেওয়া হবে। কোন স্কুলগুলো নির্বাচিত হবে তা স্থানীয় প্রশাসন নির্ধারণ করবে। প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর হাতে ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

তিনি আরও জানান, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে ধাপে ধাপে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের কাছে দেশীয়ভাবে উৎপাদিত এসব পণ্য পৌঁছে দেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো এই উদ্যোগের মাধ্যমে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করা।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে এই সুবিধা দেওয়া হবে। সব প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের পোশাক চালু থাকবে, তবে ছেলে ও মেয়েদের পোশাক এবং ব্যাগের নকশা আলাদা হবে।

সরকারের এই উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য সহায়ক ও দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪