অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ভার্চুয়ালি আদালত পরিচালনার ফলে বিচারকাজে কোনো সমস্যা হবে না; বরং এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবেলায় ভার্চুয়াল আদালত পরিচালনার উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং বিচার কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।
তিনি আরও বলেন, ভার্চুয়ালি মামলা পরিচালনার ফলে দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে এবং বিচার প্রক্রিয়ায় গতিশীলতা আসবে।
এর আগে, গত ১৯ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার—ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ ও হাইকোর্ট বিভাগের প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ