| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

  • আপডেট টাইম: 23-04-2026 ইং
  • 513 বার পঠিত
দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে বর্তমান সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

বাতিল হওয়া দুই কর্মকর্তা হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হক। 

প্রজ্ঞাপনে জানানো হয়, তাদের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট সময় আর বহাল থাকছে না।

তথ্য অনুযায়ী, মো. ময়নুল ইসলামকে ২০২৫ সালের ১০ এপ্রিল পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। অন্যদিকে, ড. এম মাহফুজুল হক ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পান।

এর আগে চলতি বছরের ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনায় অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া ময়নুল ইসলাম ও মাহফুজুল হকসহ মোট চার রাষ্ট্রদূতকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে নেয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার সরকার তাদের নিয়োগের বাকি মেয়াদ আনুষ্ঠানিকভাবে বাতিল করল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪