| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড: ডিবি

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 297536 বার পঠিত
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড: ডিবি

কারওয়ান বাজার এলাকার আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম শনিবার (২৪ জানুয়ারি) বলেন, এই হত্যাকাণ্ড চাঁদাবাজি ও অর্থের লেনদেনের দ্বন্দ্বের জেরেই সংঘটিত হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান জানান, কারওয়ান বাজারে প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত ৮-৯টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। মুছাব্বিরের হত্যা দিলীপ ওরফে বিনাশের নির্দেশে সংঘটিত হয়।

তিনি আরও জানান, স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তর সিটি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গত ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশে একটি গলিতে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডিবি ১১ জানুয়ারি জিন্নাত (২৪), আবদুল কাদির (২৮), মো. রিয়াজ (৩১) ও মো. বিলালকে গ্রেফতার করে। সর্বশেষ গতকাল নরসিংদী থেকে কথিত শুটার রহিমকে গ্রেফতার করা হয়। এভাবে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি প্রধান বলেন, গ্রেফতার ব্যক্তিরা মূলত চাঁদাবাজ। তারা কোনো রাজনৈতিক আদর্শের নয়, চাঁদাবাজির জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যানারের আড়ালে সক্রিয়। তিনি আরও জানান, এই সিন্ডিকেট ভেঙে দিতে শিগগিরই অভিযান চালানো হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪