| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 153905 বার পঠিত
পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলায় ভারতীয় মন্ডল (৫৪) নামে এক নারীকে গলাকেটে হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নিহত ভারতীয় মন্ডল বরিশাল রেঞ্জে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চিম্ময় মন্ডলের মা।

রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, শনিবার (১৪ মার্চ) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, সকালে বাড়ির এক কাজের লোক ঘরে এসে দরজা খোলা ও জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে ভারতীয় মন্ডলকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের পুকুরে তার লাশ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং গলা কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পুকুরপাড়ে প্রচুর রক্তও দেখা গেছে।

জানা গেছে, প্রায় ২৫–৩০ বছর আগে নিহতের স্বামী প্রভাষ মন্ডল ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বর্তমানে পাইকগাছা মৎস্য আড়তদারি সমিতির মসজিদে ইমামতি করছেন।

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে কেউ বাড়িতে প্রবেশ করেছিল। নিহত ব্যক্তি হয়তো তাদের চিনে ফেলায় তাকে হত্যা করা হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪