লালমনরিহাটে একটি ফাঁকা বাড়ি থেকে স্বপ্না বেগম (৪৮) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপ্না বেগম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামের বাসিন্দা।
রোববার (২৪ মে) দুপুরে এ ঘটে, পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমাল হোসেনের মেয়ে। প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি ঢাকায় থাকতেন। গ্রামে আসলে বাড়িতে স্বপ্না বেগম একাই থাকতেন। গত শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে স্বপ্নাকে ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করছে স্থানীয়রা।
পুলিশ জানান, চার দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন স্বপ্না। বাবার বাড়ির পাশেই তার ভগ্নিপতি নান্নু সরকাররে একটি বাড়ি রয়ছে। সেই বাড়িটি ফাঁকা থাকায় চারদিকে প্রাচীরবেষ্টিত ওই ভবনে একা অবস্থান করছিলেন স্বপ্না। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি সেখানে ঘুমাতে যান। পরে রোববার সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতবেশীরা ওই বাড়িতে যান। এ সময় বাড়ির প্রধান ফটক খোলা দেখে ভেতরে ঢুকে স্বপ্নার বিবস্ত্র মরদেহ দেখতে পান আশেপাশের মানুষ। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির ময়নাতদন্তরে জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
সূর্যয় / আয়না নিউজ