| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে তেল সংকটে বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 154360 বার পঠিত
ঝিনাইদহে তেল সংকটে বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন

ঝিনাইদহে তেল সংকটের কারণে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে। প্রায় ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অধিকাংশ পাম্পে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ হচ্ছে না। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টা পর্যন্ত তেল পাম্পগুলোতে এমন পরিস্থিতি দেখা গেছে।

স্থানীয় ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় গত তিন দিন ধরে তেল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে গত প্রায় ৪৮ ঘণ্টা ধরে তারা পাম্পে কোনো তেল না পাওয়ায় বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে অধিকাংশ পাম্প।

ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুই পাশে প্রায় ১৪টি ফিলিং স্টেশন এবং অন্যদিকে ঝিনাইদহ-মাগুরা ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে আরও প্রায় ৮টি ফিলিং স্টেশন। সব মিলিয়ে মোট ২২টি ফিলিং স্টেশনের অধিকাংশেই গতকাল বেলা ১১টার পর থেকে বন্ধ রয়েছে। 

চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় খুলনার তিনটি ডিপো থেকে প্রায় ৪৮ ঘণ্টা ধরে কোনো ধরনের তেল গ্রহণ করছে না ফিলিং স্টেশন মালিকরা। হান্নান ফিলিং স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, প্রায় ৪৮ ঘণ্টা ধরে তারা কোনো তেল পাননি। তবে আজ সকালে তেল আনার জন্য একটি গাড়ি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছেন তিনি। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪