| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 154430 বার পঠিত
বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারে ঢেউটিনের একটি দোকানের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। এ সময় বাজারের পশ্চিম পাশে একটি পানের দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে আনার আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে সোহাগ শেখকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তার শরীরে তিনটি গুলি লেগেছে।


তিনি আরও জানান, মরদেহ বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪