| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্ঘটনাস্থলে পড়ে আছে ফিডার - জুতা, নেই শুধু মানুষগুলো

  • আপডেট টাইম: 13-03-2026 ইং
  • 156435 বার পঠিত
দুর্ঘটনাস্থলে পড়ে  আছে ফিডার - জুতা, নেই  শুধু মানুষগুলো

খুলনা-মোংলা মহাসড়কের বেলাই সেতুর কয়েকশগজ দক্ষিণে মহাসড়কের পাশেই পড়ে আছে শিশুদের পানি খাওয়ার ফিডারের অংশ,৪ জনের চারটি জুতা এবং অসংখ্য কাচের টুকরো।  বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা মোংলা মহাসড়কে বেলাই ব্রিজ নামক স্থানে নৌবাহিনীর স্টাফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার ১৬ ঘন্টা পার হয়ে গেলেও স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা এখনও ভীড় জমাচ্ছেন দুর্ঘটনাস্থলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গভীর রাতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত মোংলার ৯ জনের জানাজা বাদ জুমআ হওয়ার কথা রয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানাজায় অংশগ্রহণের কথা রয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪