| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষিকা হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 168234 বার পঠিত
শিক্ষিকা হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলাকেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার ( ৫ মার্চ ) সকালের দিকে দিকে বিশ্ববিদ্যালয়ের  থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এসময় তাদেরকে “ইবিতে রক্ত কেন, আমার ম্যাম হত্যা কেন, জবাব জবাব চাই স্লোগান দেন শিক্ষার্থীরা। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, একজন কর্মচারী কতটা নৃশংস হলে একজন বিভাগীয় সভাপতির কক্ষে ঢুকে বিশ্ববিদ্যালয় চলাকালীন এমন হত্যাকাণ্ড ঘটাতে পারে। 

হত্যাকারীর প্রকাশ্যে দিবালোকে ফাঁসির দাবিতে আমাদের এই মানববন্ধন। আমরা চাই, যত দ্রুত সম্ভব হত্যাকারীর সুষ্ঠু বিচার করে তাকে ফাঁসি দেওয়া হোক। আর হত্যায় কারা জড়িত সুষ্ঠু তদন্ত, অস্থায়ী নিয়োগ বন্ধ, বহিরাগত নিষিদ্ধ এবং ইউজিসি’র মাধ্যমে কর্মচারী নিয়োগ দেওয়ার কথা জানান। 

সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, মানুষ হিসেবে বলতে চাই, যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে তার সুষ্ঠু ও প্রকাশ্য বিচার চাই। আর যদি আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকি, তবে আমারও বিচার করা হোক।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪