| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত ওবায়দুল্লাহ

  • আপডেট টাইম: 28-02-2026 ইং
  • 253625 বার পঠিত
রাজধানীতে বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত ওবায়দুল্লাহ

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পার্শ্ববর্তী এলাকা ও স্কাউট ভবনের সামনের রাস্তায় মানবদেহের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে, এই দেহের অংশ ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান জানান, শুক্রবার রাত ২টার দিকে স্কাউট ভবনের সামনে থেকে একটি পা উদ্ধার করা হয়। এরপর শনিবার সকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মধ্যবর্তী এলাকা থেকে দুটি কাটা হাত পাওয়া যায়।

ওসি মোস্তফা কামাল খান জানান, হাত ও পায়ের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ধৃত ব্যক্তিকে শনাক্ত করা হয়। ওবায়দুল্লাহ নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। উদ্ধার হওয়া দেহের অংশগুলো বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে দেহের বাকি অংশ উদ্ধার করার জন্য।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪