গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে আগুনে একটি আবাসিক কলোনি ও তুলার গুদাম পুড়ে ছাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটে কালিয়াকৈর উপজেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাকিষবাথান (টিএনটি) এলাকায় এ অগিকান্ডের ঘটনা ঘটে।
চধারনা করা হয় শুক্রবার দিবাগত মধ্যরাতে একটি আবাসিক কলোনি থেকে আগুনের সূত্রপাতে এ সময় পাশে থাকা একটি তুলার গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত উছেয় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।