| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: প্রধান আসামী নূরা গ্রেফতার

  • আপডেট টাইম: 28-02-2026 ইং
  • 253818 বার পঠিত
নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: প্রধান আসামী নূরা গ্রেফতার

নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামী নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। মাধবদী থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে নূরাকে ধরা হয়।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দী এলাকার একটি সরিষাখেত থেকে ১৫ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে তার বাবার কাছ থেকে অপহরণ করা হয় এবং পরে হত্যা করা হয়।

মাধবদী থানায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে নূরা, এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), মো. গাফফার (৩৭), আহাম্মদ আলী দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২), ইছহাক ওরফে ইছা (৪০), আবু তাহের (৫০) ও মো. আইয়ুব (৩০) রয়েছেন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নূরা এবং আরও চারজন।

আহাম্মদ আলী দেওয়ান, যিনি মহিষাশুড়া ইউপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন, তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জন কিশোরীকে ১৫ দিন আগে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। অভিযোগকারীর পরিবার স্থানীয় ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ানের কাছে বিচার চেয়েও ফল পাননি। এরপর ক্ষিপ্ত নূরা ও তার সহযোগীরা কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা করে।

পুলিশ এই ঘটনায় আরও তদন্ত চালাচ্ছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪