| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল নিজ জেলা নাটোরে

  • আপডেট টাইম: 28-02-2026 ইং
  • 173781 বার পঠিত
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল  নিজ জেলা নাটোরে

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে পৌঁছেছেন ফারজানা শারমিন পুতুল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি নাটোর সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে নাটোরে অবস্থান করবেন প্রতিমন্ত্রী। প্রিয় নেত্রীর আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাসে ভাসছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। 

সফরের প্রথম দিন শনিবার নাটোর সার্কিট হাউজে তিনি জেলা পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এদিনই দুপুর ১টায় তার নিজ নির্বাচনী এলাকা লালপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। ‎লালপুরে পৌঁছে দুপুর ২টায় গৌরীপুর হাইস্কুল মাঠে প্রতিমন্ত্রীর সম্মানে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় যোগ দিয়ে ফারজানা শারমিন লালপুরের নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে। 

গোপালপুর সুগার মিলের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সফরের দ্বিতীয় দিন রোববার সকাল ১০টায় প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। এরপর বেলা ১১টায় তিনি গোপালপুর থেকে বাগাতিপাড়া উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন এবং দুপুর ১টায় সেখানে পৌঁছে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে নির্ধারিত কর্মসূচি শেষে রোববার রাত ৮টায় নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। 

সংশ্লিষ্টরা মনে করছেন স্থানীয় উন্নয়নে প্রতিমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা আশা করছি ফারজানা শারমিনের নেতৃত্বে এই জনপদের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে এবং এলাকার কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম নাটোর সফর। দলমত নির্বিশেষে সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪