| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন এমপি আব্দুল আজিজ

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 180839 বার পঠিত
ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন এমপি আব্দুল আজিজ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজের বিজয় উপলক্ষে চান্দাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার  (২২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১টার দিকে সংসদ সদস্যের নিজ বাসভবনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে উপস্থিত হন চান্দাই ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় তারা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ ইমদাদুল হক, আলতাব হোসেন, আন্তাদুল ইসলাম, জামাল উদ্দিন ফকির, জিয়াউর মাস্টার, হাসান আলী, বাকী বিল্লাহ, আমিরুল ইসলাম, আব্দুল মজিদ, আবু তাহেরসহ অন্যান্য নেতাকর্মীরা।

নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ আগত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, গাড়ফা নির্বাচনী কেন্দ্রে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে। 

তিনি গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এলাকাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪