| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ভোট চেয়ে ফেরার পথে সমর্থককে কুপিয়ে জখম

  • আপডেট টাইম: 10-02-2026 ইং
  • 193303 বার পঠিত
ঝিনাইদহে ভোট চেয়ে ফেরার পথে সমর্থককে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে ভোট চেয়ে ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ঠান্ডু মন্ডল ধানের শীষ প্রতীকের একজন সমর্থক বলে জানা গেছে। তবে অভিযোগ উঠেছে, একই প্রতীকের সমর্থকরাই তাকে কুপিয়ে আহত করেছে। আহত ব্যক্তি মিয়াকুন্ডু গ্রামের বাসিন্দা।

আহত ও তার স্বজনদের বরাতে জানা যায়, ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের অন্তর্গত বামনাইল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাতে বাড়ি ফিরছিলেন ঠান্ডু মন্ডল। পথে তার ভাস্তে লিপ্তু খান—যিনি কাপ-পিরিচ প্রতীকের সমর্থক তার সঙ্গে দেখা হলে দু’জন একসঙ্গে হাঁটতে থাকেন। মিয়াকুন্ডু গ্রামে পৌঁছালে ধানের শীষ প্রতীকের ১০ থেকে ১৫ জন সমর্থক তাদের ওপর হামলা চালায়। এ সময় ঠান্ডু মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত ঠান্ডু মন্ডল বলেন, হামলাকারীরা আমাদের গ্রামেরই ছেলে। ওরাও ধানের শীষের সমর্থক। আমাদের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল। কাপ-পিরিচের সমর্থকের সঙ্গে ফেরার সময় সুযোগ নিয়ে হামলা করেছে। পূর্বের বিরোধে নির্বাচনকে কাজে লাগানো হয়েছে।

ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভোট চাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বলেন, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়িয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪