| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুট্টাক্ষেতে নিখোঁজ যুবকের মরদেহ

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 197717 বার পঠিত
ভুট্টাক্ষেতে নিখোঁজ যুবকের মরদেহ

 ঝিনাইদহের হরিণাকুণ্ডে উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিখোঁজের  প্রায় ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেংরাখালির মাঠের ভুট্টাক্ষেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় ঘাঁস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জসিম উদ্দিন বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে টেংরাখালির মাঠের একটি ভুট্টাক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠায়।


নিহতের প্রতিবেশী জহিরুল ইসলাম জহির জানিয়েছেন, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন ছিল এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত ধারণা পাওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪