| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, রাজশাহীতে চাঞ্চল্য

  • আপডেট টাইম: 01-02-2026 ইং
  • 203160 বার পঠিত
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, রাজশাহীতে চাঞ্চল্য

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে মো. সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও বখাটে স্বভাবের। শনিবার রাতে তিনি মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুমন ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সোহাগী খাতুন। পরে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনার পর মরদেহ রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত সুমন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে হেফাজতে নেয় এবং নিহত নারীর মরদেহ উদ্ধার করে।

চন্দ্রিমা থানার অফিসার ইনচারার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪