| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মানিকগঞ্জে ইমাম সম্মেলন

  • আপডেট টাইম: 01-02-2026 ইং
  • 282663 বার পঠিত
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মানিকগঞ্জে ইমাম সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি: গণভোটের প্রচার জোরদার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে মানিকগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১ ফেব্রুয়ারী ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মো. মহসিন মৃধা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন।

সম্মেলনে বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ভোটারদের সঠিক তথ্য জানানো এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করার আহবান জানান তারা।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪