| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন

  • আপডেট টাইম: 02-01-2026 ইং
  • 230901 বার পঠিত
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন

রাজধানী ঢাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার ঘনত্ব। রাতের শেষ প্রহর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো শহর। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। এর ফলে রাস্তাঘাটে যানবাহন চলাচলে সৃষ্টি হয় বিঘ্ন। ঝাপসা কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে প্রয়োজনের তাগিদে যারা ঘর থেকে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। একাধিক গরম কাপড় পরেও শীতের তীব্রতা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছিল বলে জানান পথচারীরা।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪