| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 231605 বার পঠিত
রাজধানীতে ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রাজধানীর মালিবাগ–মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।

বৃহস্পতিবার ( ১ জানুয়ারি ) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ–মৌচাক ফ্লাইওভারের মৌচাক অংশে ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় যানবাহনই দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরের দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, তবে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন। অপর নিহত ইয়াসিন আরাফাত আশিক দক্ষিণ মুগদা এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ইয়াসিন ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪