| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শোকের মধ্যেও পটকা-আতশাবাজি

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 231617 বার পঠিত
শোকের মধ্যেও পটকা-আতশাবাজি

রাষ্ট্রীয় শোক চলাকালীন নতুন বছরকে স্বাগত জানিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও ফটকা ফোটানোর ঘটনা ঘটেছে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যেখানে কোনো ধরনের আতশবাজি, পটকা বা ফানুস ওড়ানোর ঘটনা ঘটেনি।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা বাজার আগ থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছাদ থেকে আতশবাজি ফোটাতে শুরু করেন একদল মানুষ। মধ্যরাতের পর প্রায় ২০ মিনিট ধরে বিকট শব্দে পটকা ফোটে। বিশেষ করে পুরান ঢাকার দিক থেকে শব্দ বেশি শোনা যায়। আতশবাজির আলোয় আকাশ রঙিন হয়ে ওঠে।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল ভিন্ন চিত্র। নববর্ষ উপলক্ষে সন্ধ্যা ৭টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

নতুন বর্ষকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ১২টার আগেই রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকায় জড়ো হন। রাত ১২টা বাজতেই কেউ উল্লাসে ফেটে পড়েন, কেউ গান গেয়ে নতুন বছরকে স্বাগত জানান। অনেক শিক্ষার্থী বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে ছবি তুলে মুহূর্তটি স্মরণীয় করে রাখেন।

উল্লেখ্য, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়।

রাষ্ট্রীয় শোক চলাকালীন এমন আতশবাজি ও ফটকা ফোটানোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই বিকট শব্দে ফটকা ফোটানোর ঘটনাকে অসংবেদনশীল আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪