| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতের মধ্যে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  • আপডেট টাইম: 30-12-2025 ইং
  • 232980 বার পঠিত
শীতের মধ্যে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকতে পারে এবং হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কিছু এলাকায় কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, যা বিমান চলাচল, নৌযান ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।

তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে।

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ ও বাঘবাড়ীতে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, সৈয়দপুর, শ্রীমঙ্গল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা বান্দরবানে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নিকলিতে ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সিনপটিক অবস্থায় দেখা গেছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪