| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তরুণকে বেঁধে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, জামায়াতের দুই সমর্থক গ্রেফতার

  • আপডেট টাইম: 28-12-2025 ইং
  • 234131 বার পঠিত
তরুণকে বেঁধে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, জামায়াতের দুই সমর্থক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২৫) নামের এক তরুণকে বিদ্যুতের খুটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা জানিয়েছেন, তার দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়েছে।

আহত যুবক সুফিয়ানের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে দেড় ঘণ্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কুপানো হয়েছে। এই ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জামায়াতের দুই সমর্থক শাহ আলম (২২) ও আবদুর রাজ্জাক (২৩)কে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পেছনে সুবিয়ানের পরিবারের ভাতিজি ও মোস্তাক নামে এক যুবকের প্রেমের সম্পর্কের জটিলতা ছিল। মোস্তাকের কাছে ভাতিজিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা নিয়ে বিরোধের পর সুবিয়ান বাধা দেওয়ার চেষ্টা করলে হামলা চালানো হয়।

আহত সুবিয়ান বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। পুলিশের কাছে ঘটনার সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য এসেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪