| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া-প্রার্থনার আহবান সরকারের

  • আপডেট টাইম: 04-12-2025 ইং
  • 339648 বার পঠিত
খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া-প্রার্থনার আহবান সরকারের

অন্তর্বর্তীকালীন সরকারের আহবানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসলমানদের পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও নিজ নিজ ধর্মীয় রীতি ও আচার অনুযায়ী প্রার্থনা পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া দেশের সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহবান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (৩ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪