| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিস্তিনিদের সংগ্রাম নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন চিলির নির্মাতারা

  • আপডেট টাইম: 01-12-2025 ইং
  • 341025 বার পঠিত
ফিলিস্তিনিদের সংগ্রাম নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন চিলির নির্মাতারা

চিলির একদল চলচ্চিত্র নির্মাতা বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনের দীর্ঘদিনের দমন–পীড়ন, দখল ও মানবাধিকার লঙ্ঘনের গল্প নতুনভাবে তুলে ধরতে উদ্যোগ নিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জীবন, প্রতিরোধ আর মানবিক সংকটকে কেন্দ্র করে তাদের নতুন ফিচার ফিল্মটি নির্মিত হচ্ছে বলে ৩ নভেম্বর এক  প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ফিলিস্তিনের যুদ্ধ বাস্তবতার মধ্যেও সাধারণ মানুষের টিকে থাকার দৃঢ়তা ও সংগ্রামই চলচ্চিত্রের মূল অনুপ্রেরণা যা  আরব বিশ্বের বাইরে লাতিন আমেরিকায় ফিলিস্তিনের বাস্তবতা নিয়ে সচেতনতা বাড়াবে বলে আশা রাখেন ফিচার ফিল্মটির নির্মাতা। 

চিলির এই নির্মাতারা জানিয়েছেন, ফিলিস্তিনের যুদ্ধ বাস্তবতার মধ্যেও সাধারণ মানুষের টিকে থাকার দৃঢ়তা ও সংগ্রামই চলচ্চিত্রের মূল অনুপ্রেরণা। দীর্ঘ গবেষণা, সাক্ষাৎকার এবং মাঠপর্যায়ের কাজের ভিত্তিতে তারা এমন একটি গল্প নির্মাণ করছেন, যা আরব বিশ্বের বাইরে লাতিন আমেরিকায় ফিলিস্তিনের বাস্তবতা নিয়ে সচেতনতা বাড়াবে।

দীর্ঘ গবেষণা, সাক্ষাৎকার এবং মাঠপর্যায়ের কাজের ভিত্তিতে তারা একটি গল্প নির্মাণ করতে চলেছেন যেখানে ফিলিস্তিনের চাপা পড়ে যাওয়া কণ্ঠের নীরবতার ভেতর থেকে উঠে আসা মানুষের গল্প বলবে। নির্মাতারা মূলধারার আন্তর্জাতিক গণমাধ্যমে ফিলিস্তিনে চলমান মানবাধিকারের লঙ্ঘন, নিরাপত্তাহীনতা, ধ্বংসস্তূপের ভেতর জীবনযাপন এবং অসহায় মানুষের আশাবাদী মনোভাবকে কেন্দ্র করে সাজানো চলচ্চিত্রটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশ নেয়ার লক্ষ্যেই তৈরি করছেন। তারা আশা করছেন চলচ্চিত্র বিভিন্ন দেশের দর্শকদের কাছে ফিলিস্তিন ইস্যুকে নতুনভাবে উপলব্ধির সুযোগ তৈরি করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪