| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে ক্রাইম করে সেই ক্রিমিনালকে ধরলে তমালদের নতুন জন্ম হতো না: প্রভা

  • আপডেট টাইম: 20-06-2026 ইং
  • 3499 বার পঠিত
যে ক্রাইম করে সেই ক্রিমিনালকে ধরলে তমালদের নতুন জন্ম হতো না: প্রভা

সাদিয়া জাহান প্রভার মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়। ছোটপর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা বর্তমানে প্রবাসে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

বুধবার (১৭ জুন) আলোচিত এই অভিনেত্রী বলেছেন, কিছু সংবাদমাধ্যম কোনো কিছু না বুঝেই তাকে নিয়ে খবর উপস্থাপন করেছে। তিনি নিজেকে নিয়ে কোনো কিছু বলেননি। মূলত তৌফিক আহমেদ তমাল নামে একজন মাউন্টেনারের বিরুদ্ধে তার বক্তব্য ছিলো।

প্রভা বলেন, খোদা আমাকে ধৈর্য দাও। জার্নালিস্ট আর কিছু লোক, তাদের আসলে প্রথমে ভেরিগুড লিসেনার হওয়া উচিত।

তিনি বলেন, সাংবাদিক শুনে রাখেন, আপনাদের বলছি হ্যাঁ; জার্নালিস্টরা আমি আসলে তৌফিক আহমেদ তমালকে নিয়ে বলছি। আমি জানি এটা নিয়ে আপনারা লিখলে আপনাদের ভিউ হবে না। তাই আপনারা এটা নিয়ে লেখেন না। কিন্তু এটা একটা লজ্জার বিষয়। ওই তৌফিক আহমেদ তমাল কাঠমান্ডুতে গিয়ে বিভিন্নদেশী (মালয়েশিয়ান) একটা মেয়ের গোসলের ভিডিও ধারণ করেছে। এটা বেআইনি। এটা সমগ্র বিশ্বে বেআইনি, শুধু বাংলাদেশ নয়- এমন কোনো দেশ নাই কারো অনুমতি ছাড়া তার প্রাইভেসি নষ্ট করতে হয়। আমি বলেছি যে ক্রাইম করে সেই ক্রিমিনালকে ধরলে এই তমালদের নতুন করে জন্ম হতো না।

সাংবাদিকদের নিয়ে বলেন, কোথায় পড়াশোনা করেছেন। আপনাদের স্কুল-কলেজের নাম বলেন তো একটু। আদৌ পড়াশোনা করেছিলেন? আমি একটা লোকের ব্যাপারে কথা বলছিলাম- তার নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল। তমাল একজন মাউন্টেনার- মানে এই যে ট্র্যাক করে করে হেঁটে হেঁটে অনেক উপরে যায় না- এ রকম অনেক মানুষের হবি থাকে। নেপালে অন্নপূর্ণা নামে পর্বতে যান, আবার অনেকে এভারেস্ট পর্যন্ত হেঁটে হেঁটে যান। এদেরকে বলে মাউন্টেনার। এই লোকটা ট্যুরের আয়োজনও করে। তো এই লোকের নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল। যাকে নিয়ে আমার মূল কথাটা ছিলো।

 সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪