হঠাৎ শ্বাসকষ্ট হওয়া একটি মারাত্মক সমস্যা। যদি হঠাৎ করে শ্বাস নিতে সমস্যা হয় এবং সেই সাথে নিচের লক্ষণগুলো দেখা দেয়, তবে তা বিপদ সংকেত হিসেবে বিবেচনা করতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হৃদপিণ্ডের ধমনীতে চর্বি জমে সরু হয়ে গেলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, ফলে শারীরিক পরিশ্রমের সময় প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে শ্বাসকষ্ট হতে পারে। যা মারাত্মক হৃদরোগের কারণ।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রাজেশ রজনীর মতে, শ্বাসকষ্টের সমস্যাটি খুব ধীরে ধীরে আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে, যা আমরা অনেক সময় টেরও পাই না। আগে হয়তো আপনি অনায়াসেই সিঁড়ি দিয়ে উঠতে পারতেন, কিন্তু এখন অবচেতনভাবেই লিফট খুঁজছেন। অথবা আগে যতটুকু পথ হাঁটলে আপনার কষ্ট হতো না, এখন তার চেয়ে কম পথ হাঁটলেই দম ফুরিয়ে আসছে। এই ছোট ছোট অভ্যাস পরিবর্তনগুলো আসলে আপনার হৃদযন্ত্র ও ফুসফুসের মাধ্যমে দেওয়া বিপদ সংকেত হতে পারে।
হার্টের ভালভ ঠিকমতো কাজ না করলে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে, যার ফলে অবসাদ ও শ্বাসকষ্ট দেখা দেয়। অনিয়মিত হৃদস্পন্দনের কারণে হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমে যায়। হার্টের মাংসপেশি দুর্বল হয়ে গেলে এটি শরীরকে পর্যাপ্ত রক্ত সরবরাহ করতে পারে না, যা শ্বাসকষ্টের অন্যতম কারণ।
যদি নিয়মিত কাজের সময় আপনি ক্রমবর্ধমান শ্বাসকষ্ট অনুভব করেন, তবে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। তবে নিচের লক্ষণগুলো দেখা দিলে তাৎক্ষণিক জরুরি বিভাগে যেতে হবে।
সূর্যয় / আয়না নিউজ