| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধ কম্পিউটার দোকান উচ্ছেদে ইসির চিঠি

  • আপডেট টাইম: 21-06-2026 ইং
  • 179 বার পঠিত
অবৈধ কম্পিউটার দোকান উচ্ছেদে ইসির চিঠি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনের অবৈধ কম্পিউটার দোকান উচ্ছেদে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও শেরেবাংলানগর থানায় চিঠি পাঠিয়েছে কমিশন। রোববার (২১ জুন) ইসির কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

ইসির জুন মাসের মাসিক সমন্বয় সভার কার্যবিবরণীতে এ বিষয়ে বলা হয়েছে, অবৈধভাবে গড়ে ওঠা জাতীয় পরিচয়পত্র সেবা সংশ্লিষ্ট ভ্রাম্যমান দোকান উচ্ছেদের জন্য শেরে বাংলা নগর থানার অফিসার্স ইনচার্জ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি প্রেরণ করা হয়েছে এবং উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে।

ইসি কর্মকর্তারা বলেন, ‘অবৈধ দোকানগুলো যেন ইসি ভবনের সামনে আর বসতে না পারে, সে জন্য আমরা অফিশিয়ালভাবে চিঠি দিয়েছি।’

এর আগে গত ১৯ মে শেরেবাংলানগর থানার পুলিশের সহায়তায় প্রথমবারের মতো অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ফটোকপি ও কম্পিউটার দোকান উচ্ছেদ করে নির্বাচন কমিশন (ইসি)।

আল রাজীব/ আয়না নিউজ



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪