| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা গায়ক শেখ সাদী এবার বিয়ের পিঁড়িতে, পাত্রী কে

  • আপডেট টাইম: 21-06-2026 ইং
  • 148 বার পঠিত
পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা গায়ক শেখ সাদী এবার বিয়ের পিঁড়িতে, পাত্রী কে

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জনে শোবিজ অঙ্গনে আলোচনায় ছিলেন ‘ললনা’খ্যাত গায়ক শেখ সাদী। যদিও গতবছরই সেটা শেষ হয়ে যায়। এমনও শোনা যায় বিচ্ছেদ হয়েছিল তাদের, যদিও কেউই প্রেমের বিষয়টি স্বীকার করেননি। আর আবার সেই গুঞ্জন থামতে না থামতেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই তরুণ সংগীতশিল্পী।

শনিবার (২০জুন) সন্ধ্যায় শেখ সাদী বলেন, আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু-আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তারা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তারা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তার সঙ্গে আমার আংটিবদল হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার রাজধানীর শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আংটিবদলের আয়োজন। 

কয়েক বছর আগে সংগীতজগতে পথচলা শুরু করেন শেখ সাদী। ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার একাধিক গান তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে তিনি গড়ে তোলেন নিজস্ব শ্রোতাগোষ্ঠী। তার বেশ কয়েকটি গান কোটি কোটিবার শোনা হয়েছে বিভিন্ন মাধ্যমে।

‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসা তরুণ এই সংগীতশিল্পীকে মাঝে অভিনয়েও পাওয়া গেছে। ‘শহরের নতুন অতিথি’ নামের এই নাটকে তার বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। গানে সাফল্যের পর থেকেই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সাদী। চার বছর আগে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সংশয়’ নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগও আসে তাঁর কাছে। সেই ছবির শুটিং এক দিন করেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন তিনি।

তবে সাদীর বিয়ের খবরে নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনের পুরোনো একটি অধ্যায়। ২০২৫ সালের শুরুতে আদালতে অভিনেত্রী পরীমণি-এর জামিনদার হিসেবে শেখ সাদীকে দেখা যায়। এরপর দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এমনকি পরীমণির বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ইঙ্গিতপূর্ণ কিছু ছবি নিয়েও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছিল। 

যদিও প্রেমের গুঞ্জন নিয়ে শেখ সাদী প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। অন্যদিকে পরীমণি পরে গণমাধ্যমে সাদীকে ‘ছোট ভাইয়ের মতো’ উল্লেখ করে তাদের সম্পর্ক নিয়ে চলা জল্পনা-কল্পনাকে উড়িয়ে দেন। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ভিন্ন পথে হাঁটছেন শেখ সাদী। বর্তমানে তিনি সংগীত নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নতুন কয়েকটি গানের কাজও চলছে বলে জানিয়েছেন এই তরুণ কণ্ঠশিল্পী।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪