| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারের বিশ্বকাপে ৬৪ সেকেন্ডে দ্রুততম গোলের ইতিহাস গড়লো প্যারাগুয়ে

  • আপডেট টাইম: 20-06-2026 ইং
  • 3405 বার পঠিত
এবারের বিশ্বকাপে ৬৪ সেকেন্ডে দ্রুততম গোলের ইতিহাস গড়লো প্যারাগুয়ে

২০২৬ ফিফা বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে গ্রুপ 'ডি'-এর ম্যাচে মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে ইতিহাস গড়েছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা। এ যেন ম্যাচের শুরুতেই চমক। এটিই চলতি বিশ্বকাপের দ্রুততম গোল। মজার ব্যাপার হলো, আজই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমায়েল সাইবারি ৭১ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন, তবে সেই রেকর্ডটি টিকে রইল মাত্র কয়েক ঘণ্টা।

লেভিস স্টেডিয়ামে ম্যাচের শুরুর নাটকীয়তার পর পরই প্রথমার্ধের যোগ করা সময়ে দুঃসংবাদ দেখল প্যারাগুয়ে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে দলের তারকা মিডফিল্ডার মিগুয়েল আলমিরনকে।

এক খেলোয়াড় কম নিয়ে এবং আলমিরনের মতো গুরুত্বপূর্ণ তারকাকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হওয়া প্যারাগুয়ের জন্য ম্যাচটি এখন বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে মাঠের কঠিন পরিস্থিতিতেও মাতিয়াস গালারজার সেই দ্রুততম গোলটির সুবাদে প্রথমার্ধ শেষে এখনও ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে প্যারাগুয়ে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় প্যারাগুয়েকে। ৬৪ সেকেন্ডেই প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে গোল আদায় করে নেয় তারা। সেই মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে প্যারাগুয়ের সমর্থকেরা। অপেক্ষা এখন, দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে তুরস্কের তীব্র আক্রমণ সামলে প্যারাগুয়ে তাদের এই মূল্যবান লিড ধরে রেখে জয় নিশ্চিত করতে পারে কি না।

 সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪