ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ শুরু করে ১–০ গোলের জয় তুলে নিয়েছে মরোক্কো। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচ শুরুর মাত্র ৭০ সেকেন্ডের মধ্যেই দুর্দান্ত এক গোল করে মরক্কোকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। বক্সের ভেতর থেকে নেওয়া তার নিখুঁত শট জালে জড়ালে শুরুতেই চাপে পড়ে স্কটল্যান্ড। এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল এটি অন্যতম দ্রুততম গোল হিসেবে ধরা হচ্ছে।
গোল হজমের পর প্রথমার্ধে পুরোপুরি ছন্দ হারায় স্কটল্যান্ড। বলের দখলও ছিল কম, আর আক্রমণেও তারা তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। প্রথমার্ধে গোলমুখে কোনো শটই নিতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মরক্কো। সাইবারির একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে, তবে দ্বিতীয় গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আফ্রিকান দলটি।
শেষ দিকে কোচ স্টিভ ক্লার্ক একাধিক আক্রমণভাগের খেলোয়াড় নামিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করেন স্কটল্যান্ড। গ্যালারিতেও সমর্থকদের উৎসাহ বাড়ে। তবে তাতেও ম্যাচের ফল পরিবর্তন হয়নি।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে স্কট ম্যাকটমিনে বক্সের ভেতর পড়ে গেলে পেনাল্টির দাবি তোলে স্কটল্যান্ড, কিন্তু রেফারি সেই আবেদন নাকচ করে দেন।
এই হারের ফলে স্কটল্যান্ডের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে ব্রাজিলের, যা তাদের ভাগ্য নির্ধারণ করবে।
হাফিজ/ আয়না নিউজ