| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আষাঢ়ের প্রথম দিনে রাজধানীজুড়ে বর্ষাবরণ উৎসব

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 188 বার পঠিত
আষাঢ়ের প্রথম দিনে রাজধানীজুড়ে বর্ষাবরণ উৎসব

বাংলা বর্ষপঞ্জির আষাঢ় মাসের প্রথম দিন উপলক্ষে রাজধানীজুড়ে নানা আয়োজনে বরণ করা হয়েছে বর্ষাকে। সোমবার (১৫ জুন) সকাল থেকেই গান, কবিতা, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে বর্ষার আগমন উদযাপন করেন নগরবাসী।

সকাল সাড়ে ৭টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে ‘বর্ষা উৎসব’-এর আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। রাগপ্রধান গান, সমবেত সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে শিল্পীরা স্বাগত জানান নতুন ঋতুকে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।

একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেও অনুষ্ঠিত হয় বর্ষাবরণ অনুষ্ঠান। বর্ষা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দলীয় নৃত্য, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। ব্যস্ত নগরজীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির সজীবতার সঙ্গে একাত্ম হতে সেখানে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ।

বিভিন্ন আয়োজনে উঠে আসে বাঙালির জীবন ও সংস্কৃতিতে বর্ষার বিশেষ গুরুত্ব। তবে উৎসবের আনন্দের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনেকে।

অংশগ্রহণকারীরা বলেন, একসময় বর্ষা যে স্বাভাবিক ছন্দে আসত, এখন তা অনেকটাই বদলে গেছে। কখনো অতিবৃষ্টি, কখনো দীর্ঘ অনাবৃষ্টি প্রকৃতির স্বাভাবিক ভারসাম্যকে ব্যাহত করছে। ফলে বর্ষার ঐতিহ্যবাহী রূপও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।

তবুও আষাঢ়ের প্রথম দিনে সুর, ছন্দ ও কবিতার আবহে বর্ষাকে বরণ করে নিতে রাজধানীবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪