| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 200 বার পঠিত
কক্সবাজারে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাতামুহুরির ডেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারির ছেলে আফজাল সরকার (৪৫)।

আহতদের মধ্যে রয়েছেন পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২) এবং নিহত হাসান আলীর পরিবারের দুই সদস্য পাখি বেগম (৫৫) ও রামিম (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তাদের মৃত্যু হয়।

অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই সড়কের টইটং বাজার অংশে অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকায় কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা ও গতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪