| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনজীরের বিরুদ্ধে তিন গ্রেফতারি পরোয়ানা সরকারের কাছে পাঠিয়েছে ট্রাইব্যুনাল

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 149 বার পঠিত
বেনজীরের বিরুদ্ধে তিন গ্রেফতারি পরোয়ানা সরকারের কাছে পাঠিয়েছে ট্রাইব্যুনাল

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি করা তিনটি গ্রেফতারি পরোয়ানা সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেমিনারকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এর আগে রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান একটি মামলার বিচার কার্যক্রম চলছে। এছাড়া শাপলা চত্বর হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একইসঙ্গে কমিশনার একরাম হত্যা মামলায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তিনি আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে ছয় থেকে সাতটি মামলার তদন্ত চলছে। গুমের একাধিক ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনালের বাইরেও তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অপরাধের অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে জারি করা পরোয়ানার কপি ইন্টারপোলের কাছেও পাঠানো হবে। তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় আবেদন করেছে। কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে প্রায় এক মাসের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বেনজীর আহমেদ দেশে ফিরিয়ে আনা হলে চলমান মামলাগুলোতে তাকে আদালতে হাজির করা হবে। পাশাপাশি বিভিন্ন মামলার তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪