| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেসরকারি খাতে চলে যাচ্ছে পাটখাত: পাটমন্ত্রী

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 150 বার পঠিত
বেসরকারি খাতে চলে যাচ্ছে পাটখাত: পাটমন্ত্রী

দেশে সরকারি উদ্যোগে নতুন কোনো পাটকল স্থাপনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ খাতে সরকারি নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য।

সোমবার (১৫ জুন) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, সোনালি আঁশ পাট শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাটের উৎপাদন বৃদ্ধি, বন্ধ পাটকল চালু এবং নতুন পাটকল স্থাপনের কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ের আছে কিনা ?

জবাবে পাটমন্ত্রী জানান, পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বর্তমানে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পটি আগামী ৩০ জুন শেষ হবে। তবে পাট চাষিদের সহায়তায় পরবর্তীতে একই ধরনের কার্যক্রম নিয়ে রাজস্ব বাজেটের আওতায় নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও সরকারের রয়েছে।

বন্ধ পাটকলগুলো নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম ২০২০ সালের ১ জুলাই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছিলো। পরে এর মধ্য থেকে ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা ভিত্তিতে পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ইতোমধ্যে ১৪টি মিলের ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ৯টি মিল বর্তমানে চালু রয়েছে।

মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ায় ৩টি মিল এবং আইনি জটিলতা বা মামলাজনিত কারণে ২টি মিলকে লিজের বাইরে রাখা হয়েছিলো। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তিনি পুনর্ব্যক্ত করেন যে, নতুন করে কোনো সরকারি পাটকল স্থাপন না করে বেসরকারি খাতের মাধ্যমেই এই শিল্পের গতি ফেরাতে চায় সরকার।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪