বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
সোমবার (৮ জুন) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি। উভয় দিকেই আমাদের বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। কীভাবে এটি অর্জন করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশের গুরুত্ব বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে।
তিনি জানান, শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদানের সম্ভাবনার পাশাপাশি ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে একটি অগ্রাধিকারমূলক চুক্তি সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমসম্পদ খাতেও বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ৩ জুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছিল রাশিয়া ও জাপান।
সূর্যয় / আয়না নিউজ