| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর্ণফুলীতে দুই অয়েল ট্যাঙ্কার জব্দ আটক ৯

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 134236 বার পঠিত
কর্ণফুলীতে দুই অয়েল ট্যাঙ্কার জব্দ আটক ৯

বাংলাদেশ কোস্ট গার্ড অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল বিক্রির সময় চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে। জব্দ করা দুটি ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ টাকার ডিজেল ছিল। বুধবার (১৩ মে) রাতে এ ঘটনায় জড়িত ৯ জনকে আটক করা হয়েছে বলে কোস্ট গার্ডের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে ‘ও টি কুরবান আলী শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কার থেকে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল (ডিজেল) এবং ‘ও টি সি স্টার’ নামের আরেকটি ট্যাঙ্কারে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সময় হাতেনাতে ৯ জনকে আটক করে। হলে এ সময় প্রায় ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।

 আরও পড়ুন-

চট্টগ্রামের একই পরিবারের ৪ প্রবাসীর মৃত্যু

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, এ ঘটনায় অবৈধ তেল বিক্রির সঙ্গে জড়িত ৯ জন চোরাকারবারিকেও আটক করা হয়েছে। জব্দ করা ডিজেল, অয়েল ট্যাঙ্কার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন,অবৈধ তেল মজুত ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফ এ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪