ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল মিলিদ্দা আল মোছানা স্টেট অফ আল বাতিনাহ এলাকায় বুধবার (১৩ মে) গাড়ির এসি বিস্ফোরণে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ওমানে বাংলাদেশর দূতাবাস চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত ৪ প্রবাসী আবদুল মজিদের ছেলে
আরও পড়ুন-
ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১১ পরিবারের ২০ বসতঘর
পরিবার জানায় পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চারজন ওমান প্রবাসী ছিলেন। আগামী ১৫ মে তারা দেশে ফেরার উদ্দেশ্যে কেনাকাটা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
এফ এ/আয়না