| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

  • আপডেট টাইম: 13-05-2026 ইং
  • 3839 বার পঠিত
ঝিনাইদহে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ঝিনাইদহে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক থাকায় হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সকালে শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খুশি খাতুন (১৯) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ দিন আগে পাগলাকানাই এলাকার আন্তরিক হোটেলে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন খুশি খাতুন। তিনি তার স্বামী সোহাগ হোসেনের সঙ্গে সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সোহাগ পেশায় একজন রিকশাচালক।

আরও পড়ুন :

ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ যুবদল নেতা জুয়েল রানাসহ আটক ২

বুধবার  সকালে ঘরের ভেতরে খুশির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের অভিযোগ, খুশিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকেই তার স্বামী সোহাগ হোসেন নিখোঁজ রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪