| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ফাইভ মার্ডার: ফরেনসিক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 5843 বার পঠিত
গাজীপুরে ফাইভ মার্ডার: ফরেনসিক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে পাঁচজনের হত্যাকাণ্ডে ফরেনসিক প্রতিবেদনে ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফরেনসিক বিভাগের চিকিৎসকদের মতে, চারজনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এবং একজন শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাজহারুল হক এই তথ্য নিশ্চিত করেন।

কীভাবে ঘটে হত্যাকাণ্ড

গত শনিবার (৯ মে) সকালে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামের একটি বহুতল বাড়ি থেকে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—শারমিন খানম (৩০), তার ভাই রসুল মোল্লা (২৩), দুই শিশু মীম খানম (১৫) ও উম্মে হাবিবা (৮) এবং দেড় বছর বয়সী ফারিয়া।

ফরেনসিক চিকিৎসক মাজহারুল হক জানান, শারমিন খানম, রসুল মোল্লা, মীম ও হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। আর দেড় বছরের শিশু ফারিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, “ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে হত্যার ধরন নিশ্চিত হওয়া গেছে। তবে ঘটনার আগে তাদের চেতনানাশক বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করে সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে।”

তদন্ত ও আসামি পলাতক

নিহতরা কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন। ওই বাড়ির মালিক ছিলেন সিঙ্গাপুর প্রবাসী মজিবুর রহমান।

ঘটনার পর থেকে অভিযুক্ত ফোরকান মোল্লা (৪০) পলাতক রয়েছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে এবং পেশায় প্রাইভেটকার চালক।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, নিহত শারমিন খানমের বাবা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত চারজনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, ফোরকান মোল্লাকে গ্রেফতারে সিআইডি, পিবিআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাকে গ্রেফতার করা গেলে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪