| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ এয়ার অ্যাম্বুলেন্স চেন্নাই নেওয়া হবে কারিনাকে

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 6056 বার পঠিত
আজ এয়ার অ্যাম্বুলেন্স চেন্নাই নেওয়া হবে কারিনাকে

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হবে, বলে জানিয়েছেন তার বাবা,সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। বর্তমানে কারিনা লিভার জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি রয়েছেন।

কায়সার হামিদ জানিয়েছেন, ভিসা পাওয়ার পর চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নিতে হচ্ছে। একই সঙ্গে মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আরও পড়ুন-  

  ‘মানি হাইস্ট’ আসছে নতুন সিজনে

কারিনা কায়সারের বর্তমান শারীরিক অবস্থায় এখনো বড় ধরনের উন্নতি হয়নি। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। লিভার ফেইলিউরের কারণে বর্তমানে লাইফ সাপোর্টে থাকা কারিনার শরীরে সংক্রমণ ছিল। ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও পরে হেপাটাইটিস শনাক্ত হয়। তার শারীরিক অবস্থার অবনতি প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত জটিলতা বাড়ায় একপর্যায়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা কারিনা কায়সার অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছিলেন ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬ মাধ্যমে।  

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪