ভক্তদের জন্য বড় এক চমক নিয়ে এলো জনপ্রিয় স্প্যানিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘মানি হাইস্ট’ (লা কাসা দে পাপেল) নেটফ্লিক্স। মানি হাইস্ট ফ্র্যাঞ্চাইজির গল্প এখানেই শেষ হচ্ছে না বলে জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম এই সিরিজের স্পিন-অফ ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন মুক্তির ঠিক আগে। সাড়া জাগানো এই সিরিজের ইউনিভার্সটি হতে যাচ্ছে আরও বড় বিশ্বজুড়ে।
নেটফ্লিক্স তাদের সামাজিক মাধ্যমে ‘দ্য ওয়ার্ল্ড অফ মানি হাইস্ট কন্টিনিউস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করে গত রোববার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে নতুন প্রোজেক্ট আসতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি থেকে। তবে এই কাজটি মানি হাইস্টের ষষ্ঠ সিজন হবে না এই সিরিজেরই নতুন কোনো 'স্পিন-অফ' নাকি সিক্যুয়েল হিসেবে আসবে- তা এখনও খোলাসা করেনি কর্তৃপক্ষ।
আরও পড়ুন-
‘নার্নিয়া’ নেটফ্লিক্সে মুক্তির সময় পেছালো
‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান এরমাইন’ নামে ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন আগামী ১৫ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। মূলত সিরিজটির উন্মাদনা ছড়ায় অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল ও কালো থিমের একটি বিশেষ পোস্টে মানি হাইস্টের বিখ্যাত ‘বেলা চাও’ গানের রেশ ধরে জানানো হয়েছে, এই বিপ্লব কখনোই শেষ হওয়ার নয়।
২০১৯ সালে নেটফ্লিক্সে আসার পর থেকে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া‘মানি হাইস্ট’স্প্যানিশ এই থ্রিলার ড্রামাটি ২০২২ সালে এর পঞ্চম সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে এর ভবিষ্যৎ নিয়ে চলছিল নানা জল্পনা। ১৫ মে ‘বার্লিন’ সিজন টু-এর মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।
এফ এ/আয়না