| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় ফের বিস্ফোরণে দগ্ধ ৪

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 139479 বার পঠিত
ফতুল্লায় ফের বিস্ফোরণে দগ্ধ ৪

আবারও নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস কিংবা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টায় ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুরের রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশীর তথ্য মতে, বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ছিটকে পড়ে গেছে। পরে ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় আব্দুল কাদের (৫০), তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬) বেরিয়ে আসলে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। 

আরও পড়ুন- 

ভালুকায় এসকিউ বিরিকিণা ১ কারখানায় আগুন

জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। এদিকে মেহেদীর ১৮ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধেরপাশাপাশি তাদের শ্বাসনালিও পুড়ে গেছে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবাসিক সার্জন।  

চাঁদপুরের মতলব উপজেলার অটোরিকশা চালক আব্দুল কাদের জীবিকার তাগিদে পরিবার নিয়ে ফতুল্লায় বসবাস করতেন। তার তিন ছেলের মধ্যে মেহেদী, সাকিব ও রাকিব  তিনজনই বিভিন্ন পেশায় কর্মরত। ঘটনার সময় আব্দুল কাদেরের স্ত্রী রান্নার প্রস্তুতির জন্য পানি আনতে ঘরের বাইরে থাকায় এ দুর্ঘটনা হতে বেঁচে যান। আব্দুল কাদের এবং তার তিন ছেলে ঘুমিয়ে থাকায় তারা দগ্ধ হন। 

গত ১০ মে রোববার ফতুল্লার আরেকটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হইয়ে তারা বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।


এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪