ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে অবস্থিত এসকিউ বিরিকিণা কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টা ২০ মিনিটের দিকে কারখানাটির ৬ষ্ঠ তলায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে কারখানার কয়েকটি মেশিন পুড়ে গেছে বলে জানা গেছে।
কারখানাটিতে প্রায় ৭ হাজার শ্রমিক কর্মরত থাকলেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। r
ফজল /হাফিজ/ আয়না নিউজ