বিশেষ প্রতিনিধি, Farhana Ahmed।।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (১০ মে) রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল দেশের সর্বোচ্চ আদালত খারিজ করে দিলে হাইকোর্ট থেকে পাওয়া জামিন বহাল থাকছে আইভীর।
আরও পড়ুন-
আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেননি হাইকোর্ট
নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে গত বছরের ৯ মে ভোরে আইভীকে গ্রেফতার করে পুলিশ। মোট ১২টি মামলায় তাকে গ্রেফতার দেখা্লে এর মধ্যে সাতটি মামলার এজাহারে তার নাম না থাকলেও এক বছর পার হলেও এখন পর্যন্ত মামলাগুলোর তদন্ত শেষ হয়নি।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হয়েছিলেন।
এফ এ/আয়না