| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেন সংঘাত সমাপ্তির ইঙ্গিত দিলেন : পুতিন

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 7903 বার পঠিত
ইউক্রেন সংঘাত সমাপ্তির ইঙ্গিত দিলেন : পুতিন

ইউক্রেন সংঘাত সমাপ্তির দিকে এগোচ্ছে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেন এবং ইউক্রেনকে সমর্থন করায় ন্যাটোসহ পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন-

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৯

ইউক্রেন একটি আগ্রাসী শক্তি যাকে পশ্চিমা জোট অস্ত্র ও সহায়তা দিয়ে সমর্থন দিচ্ছে দাবি করে পুতিন দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন না জানিয়েছেন তিনি।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩ দিনের যুদ্ধবিরতিতে দুই পক্ষ এক হাজার যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হলেও পুতিনের দাবি এ বিষয়ে এখনো কিয়েভের কাছ থেকে আনুষ্ঠানিক সাড়া পাননি।

 এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪