| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৯

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 8164 বার পঠিত
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৯

লেবানন চলমান যুদ্ধবিরতির মধ্যে আরও একটি রক্তক্ষয়ী দিনে ২৪ ঘণ্টায় দফায় দফায় হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৩৯ জনের। শনিবার (৯ মে) বার্তা সংস্থা বিবিসি লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

লেবাননের দক্ষিণে সিডন অঞ্চলের এক শহরে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় শিশুসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। এছাড়াও বহু বেসামরিক ড্রোন ও গাইডেড মিসাইলের আঘাতে হতাহতের শিকার হয়েছে। স্থানীয়দের জরুরি নির্দেশনা জারি করে উচ্ছ্বেদ করা হচ্ছে।

আরও পড়ুন-

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

ওয়াশিংটনের মধ্যস্থতায় দ্বিতীয় দফা শান্তি আলোচনার পর লেবাননে হামলা জোরদার করেছে আইডিএফ। এখন পর্যন্ত আইডিএফের হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫শ'। অপরদিকে, হিজবুল্লাহ ইসরায়েলি বেশকিছু এলাকা লক্ষ্য করেও পাল্টা হামলার দাবি করেছে। লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি  নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এ নতুন দফার সংঘাতে লেবাননে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৫ জন।


এফ এ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪