| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনজীবীর বেশে কোলকাতা হাইকোর্টে মমতা, আদালত চত্বরে চাঞ্চল্য

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 633 বার পঠিত
আইনজীবীর বেশে কোলকাতা হাইকোর্টে মমতা, আদালত চত্বরে চাঞ্চল্য

আইনজীবীর বেশে কোলকাতা হাইকোর্টে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি হাইকোর্ট চত্বরে পৌঁছালে সেখানে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও ভিড়ের সৃষ্টি হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার–এর প্রতিবেদনে বলা হয়, বেলা ১১টার কিছু আগে তিনি আকস্মিকভাবে কোলকাতা হাইকোর্ট চত্বরে যান। এ সময় তিনি আইনজীবীদের মতো কালো গাউন পরে আদালত এলাকায় প্রবেশ করেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলার শুনানি প্রধান বিচারপতির এজলাসে চলছিলো। সেই শুনানিতে তিনি অংশ নেন এবং বক্তব্য উপস্থাপন করেন।

আদালত সূত্রে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি ১৯৮৫ সালে বার কাউন্সিলে নাম নথিভুক্ত করেন এবং দীর্ঘদিন ধরে সদস্যপদ নবায়ন করে আসছেন। তিনি অভিযোগ করেন, ভোট-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে শিশু, নারী ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

আরও পড়ুন :

বিজেপি পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো

তিনি আদালতের কাছে অনুরোধ জানান, এসব অভিযোগ অতিরিক্ত হলফনামায় অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হোক এবং সাধারণ মানুষের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্ট চত্বরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় সবসময় সোচ্চার।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪