সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়। রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ নেবেন তিনি। শনিবার (৯ মে) সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল থালাপতিকে এক ঘণ্টার মধ্যে সরকার গঠনের আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হবে জানালে থালাপতি নিজে সেখানে অপেক্ষা করে এক ঘণ্টা পর নিজ হাতে আমন্ত্রণপত্র নিয়ে রাজভবন ত্যাগ করেন। রাজ্যপালের কাছ থেকে সরকার গঠনের অনুমতি নিয়ে আজ রোববার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজয়।
থালাপতির টিভিকের সঙ্গে আরও দুটি রাজনৈতিক দল সমর্থন জানালে টিভিকে ও জোটের মোট আসন সংখ্যা ১২০-এ দাঁড়ালে রাজ্যপালের কাছে সরকার গঠনের অনুমতি চান। রাজ্যপাল সমর্থনের বিষয়টি যাচাই-বাছাই করে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর দেওয়া সমর্থনপত্রের সত্যতা পরীক্ষা করার পর থালাপতি বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বলে নিশ্চিত হন রাজ্যপাল।
আরও পড়ুন-
বাহরাইনে আইআরজিসির ৪১ জন গ্রেফতার
ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের আগে ভারতীয় কংগ্রেস, সিপিআই এবং সিপিআই (এম)সহ তিনটি বামপন্থি দলও থালাপতি বিজয়ের প্রতি সমর্থন জানালে তাদের দেওয়া চিঠিগুলোও যাচাই করা হয়েছিল। যাচাই শেষে থালাপতি বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বলে নিশ্চিত হন রাজ্যপাল। পরে তিনি শপথ গ্রহণের সময় ও তারিখ ও স্থান সম্পর্কে থালাপতিকে অবগত করেন।
তএফ এ/আয়না